কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আগুনের রাজনীতি করতে দেব না : নাছিম

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

দেশে সন্ত্রাসী রাজনীতি কায়েম করেছে বিএনপি ও জামায়াত। তাদের সন্ত্রাসী ও আগুনের রাজনীতি কোনোভাবে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখন সবচেয়ে জনপ্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনা। যুদ্ধাপরাধীরা এখনো বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। দেশকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনো বন্ধ হয়নি।

সোমবার নগরের খানপুরে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। সম্মেলন হলেও জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়নি।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, ওরা (বিএনপি-জামায়াত) একটা মরণ কামড় দেবে। এ মরণ কামড় ক্ষমতায় যাওয়ার জন্য না। ওরা নির্বাচনকে বন্ধ করতে চায় কারণ জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় এ ছাড়া কোনো পথ নেই।

সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X