কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
চাঁদা আদায়ের অভিযোগ

বিএনপির ২ নেতাকে সাময়িক বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলারঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তোলার অভিযোগে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত থাকায় বিএনপি সব ধরনের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে স্থায়ীভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হবে।

এর আগে শিমুলিয়া ঘাট থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের পর শিমুলিয়া ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। তবে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। চলতি অর্থ বছরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা প্রায় ১ কোটি ৪২ লাখ টাকায় ঘাটের ইজারা নেন। পাশাপাশি ৮ লাখ টাকায় দুটি ট্রলার ঘাট ও ১০ লাখ টাকায় মাছ ঘাটেরও ইজারা নেন তিনি।

ইজারাদার ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা কাউসার তালুকদার এবং আনোয়ার হোসেন জনির নেতৃত্বে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি দল ঘাটের সব ব্যবসা দখলে নেন। তারা ১৬ আগস্ট ঘাটের পার্কিং, ট্রলার ঘাট, দোকান, রেস্তোরাঁ থেকে টাকা তুলতে শুরু করেন। পরদিন ঘাটের দায়িত্বে থাকা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ মেহেদি হাসানকে মারধর করে ঘাট থেকে বের করে দেন। পরে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হন ইজারাদার। গত ২০ আগস্ট থেকে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনি গং শিমুলিয়া ঘাট থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তুলে নিজেদের কাছে রাখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X