কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শাজাহান খানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

সাবেক মন্ত্রী শাজাহান খান। ছবি : সংগৃহীত
সাবেক মন্ত্রী শাজাহান খান। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের সাবেক নৌ ও পরিবহনমন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আব্দুল মোতালিব নিহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এ আবেদন করা হয়।

এর আগে গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান।

বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X