কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাতিলের আহ্বান লায়ন ফারুকের

প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে কথা বলেন লায়ন ফারুক। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে কথা বলেন লায়ন ফারুক। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। কিন্তু এ দেশের জনগণ উচ্চদামের কারণে ঠিকভাবে ইলিশ মাছ খেতে পারে না। তাই আগে দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে। এ জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি। অন্যথায় দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ও জনগণ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেওয়া বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক রহমান বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ সম্প্রতি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা ঔদ্ধত্যপূর্ণ; বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাতের শামিল। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে তার এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই।

লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন, আমরা দেশের জনগণের জন্য রাজনীতি করি; জনগণের পাশে আছি, থাকব। দেশের সকল ক্রান্তিকালে বাংলাদেশ লেবার পার্টি সোচ্চার ছিল; আগামীতেও যে কোনো আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে থাকব ইনশাআল্লাহ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, কেন্দ্রীয় নেতা তারেক রহমান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ আলী সুমন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ, লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X