কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিভক্তি নয়, ঐক্যই হোক জাতি গড়ার হাতিয়ার : ডা. শফিকুর রহমান

চুয়াডাঙ্গা জেলার একটি স্থানীয় মিলনায়তনে ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গা জেলার একটি স্থানীয় মিলনায়তনে ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক জাতি গড়ার হাতিয়ার। ঐকমত্যের ভিত্তিতে দেশবাসী সবাই মিলে আমরা অন্তর্বর্তী সরকারকে দেশ গড়ার দায়িত্ব দিয়েছি। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হবো, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করে, আমরা তাদের ধরিয়ে দিব, সংশোধন করে দিব। কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা পরামর্শ দিয়েছি, ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা এবং বিবেকের বাইরে গিয়ে কোনো কাজ না করেন।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলার একটি স্থানীয় মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামানের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন ও মেহেরপুর জেলা আমির মওলানা তাজউদ্দিন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ভারত যেমন একটি স্বাধীন দেশ, আমরাও তেমনি একটি স্বাধীন দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী দেশ আছে। তাছাড়া এই বিশ্বে আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা। বাংলাদেশসহ বিশ্বের সব দেশ মিলেমিশে এবং পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

বিশেষ অতিথি মোবারক হোসাইন বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। আমরা এখন মুক্ত-স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। এই সুযোগকে শতভাগ কাজে লাগাতে হবে। রাত-দিন কঠোর পরিশ্রম করে সংগঠনকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। ব্যাপকভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে জামায়াতকে গণমানুষের সংগঠনে পরিণত করতে হবে।’

হাফেজ আব্দুল খালেকের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মানিক, মেহেরপুর জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব আলম, মেহেরপুর জামায়াতের জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X