কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘শিক্ষার্থীরা আগামী দিনে কেমন ছাত্র রাজনীতি দেখতে চান’

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। ছবি : সংগৃহীত
সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন দিনের পথযাত্রায় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে সারা দেশে মতবিনিময় সভা করেছে ছাত্রদল। শিক্ষার্থীরা আগামী দিনে কেমন ছাত্র রাজনীতি দেখতে চান জানতে চাইছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (০১ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পরামর্শক্রমে ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতনের পর নতুন বাংলাদেশে নতুন দিনের ছাত্র রাজনীতির পথযাত্রায় মেধাভিত্তিক কাঠামো নির্মাণ সম্পর্কে গণআকাঙ্ক্ষা জানতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা আগামীদিনে কেমন ছাত্র রাজনীতি দেখতে চান এবং এ সম্পর্কে শিক্ষার্থীদের সামগ্রিক প্রত্যাশা জানতে চাইলে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ চান না। কিন্তু সুস্থ ধারার ছাত্র রাজনীতি, শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতির পক্ষে তারা তাদের মতামত প্রদান করছেন।

বিগত দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলে সিট দখল, গেস্টরুমে র‌্যাগিং, ইভটিজিং, শিক্ষার্থীদের জোরজবরদস্তি করে কর্মসূচিতে নেওয়া, পেশিশক্তিনির্ভর ছাত্ররাজনীতি ক্যাম্পাসে আর দেখতে চান না বলে জানান শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, নতুন দিনের বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে মেধাভিত্তিক, শিক্ষার্থীবান্ধব, সময়ের চাহিদা অনুধাবনে সক্ষম, আগামীতে জাতীয় নেতৃত্ব তৈরির প্রশিক্ষণকেন্দ্র।

মতবিনিময়ের অংশ হিসেবে মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বরিশাল মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং চট্টগ্রামে উত্তর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মতবিনিময়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রত্যাশা সম্পর্কে জানা এবং নতুন দিনের ছাত্র রাজনীতির শিক্ষার্থীবান্ধব কাঠামো নির্মাণে সহায়ক হবে বলে জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X