কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০২:২৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক : তথ্যমন্ত্রী

খামারবাড়ি এলাকায় কৃষক লীগের আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
খামারবাড়ি এলাকায় কৃষক লীগের আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

ডেঙ্গু মারাত্মক, তবে বিএনপি এর থেকেও বেশি মারাত্মক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে মারাত্মক বিএনপি। ডেঙ্গু মশা কামড়ায়, আর বিএনপি মানুষ পোড়ায়।

শুক্রবার (৪ আগস্ট) সকালে খামারবাড়ি এলাকায় কৃষক লীগের আয়োজিত এডিস মশা নিধন ও সচেতন তৈরি কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছে। করোনার মহামারিসহ সব বিপদে নেতাকর্মীরা জনগণের পাশে ছিল।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারিতে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের পাঁচ নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্তের হার অনেক বেশি। অনেক মানুষ ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। আমরা আক্রান্তের হার নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, এর আগে কোনো দল ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু মশা নিধনের জন্য কোনো কর্মসূচি দেয় নাই। আজকে কৃষক লীগ সেটি শুরু করতে যাচ্ছে।

বিএনপি প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) কাউকে ইলেকশন করতে দিচ্ছে না। সিটি করপোরেশনের কাউন্সিল ইলেকশনও করতে দিচ্ছে না। মানুষ এই দল কেন করবে? যে দল করলে কোনো নির্বাচন করা যায় না?

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কৃষিবিদ সুব্রত কুমার দাস।

আরও পড়ুন : সমাবেশের অনুমতি না পেয়ে নতুন কর্মসূচি দিল জামায়াত

এ সময় আরও বক্তব্য দেন সহসভাপতি আকবর আলী চৌধুরী, হোসনে আরা, আব্দুল লতিফ তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বানাথ সরকার বিটু, শামীমা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিব মোল্লা, অর্থ সম্পাদক নাজির মিয়া, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১০

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১১

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১২

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৩

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৪

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৫

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৬

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৮

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

২০
X