কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই সিটি মেয়রের পদত্যাগ করা উচিত : ইসলামী আন্দোলনের নেতা

ডেঙ্গু সচেতনতায় রাজধানীতে মশারি বিতরণ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা
ডেঙ্গু সচেতনতায় রাজধানীতে মশারি বিতরণ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি : কালবেলা

ডেঙ্গু ব্যর্থতার দায় নিয়ে রাজধানীর দুই সিটি মেয়রের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

শুক্রবার (৪ আগস্ট) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতোয়ালি থানা শাখার উদ্যোগে বাবুবাজার বড় মসজিদ সংলগ্ন ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মশারি বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইমতিয়াজ আলম বলেন, দেশব্যাপী ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। বিশেষ করে দুই ঢাকা সিটির মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে অসহায় হয়ে পড়েছে। হাসপাতালে জায়গা নেই, ভালো চিকিৎসাসেবা নেই। বিশ্বের অনেক দেশে ডেঙ্গুর ভালো চিকিৎসাসেবা আবিষ্কার হলেও বাংলাদেশ সরকার তা ক্রয় করতে পারছে না, কেবলমাত্র দুর্নীতির কারণে। দক্ষিণের মেয়র নগরবাসীকে ডেঙ্গুতে রেখে নিজে বাঁচতে বিদেশে পাড়ি জমিয়েছেন। নগরবাসীর ভোটে নির্বাচিত নন বলে নগরীর জনগণের প্রতি কোনো দরদ নেই। এ ধরনের মেয়র নগরবাসী চায় না। লজ্জা থাকলে ব্যর্থতার দায় নিয়ে দুই সিটি মেয়রকে পদত্যাগ করা উচিত ছিল।

আরও পড়ুন : বিএনপি ডেঙ্গুর চেয়েও মারাত্মক : তথ্যমন্ত্রী

তিনি বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির বিশাল বাজেট মেয়ররা খেয়ে ফেলেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা মহানগর দক্ষিণের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এম এম শোয়াইব।

সংগঠনের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও কোতোয়ালি থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ নুরুন্নবী, হাজি মোহাম্মদ ইউনুছ দেওয়ান, বাবুবাজর ঘাট মসজিদের মুতাওয়াল্লি শরাফাত হোসেন কোয়েল, সাকিব হোসেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দেশ ভয়াবহ সংঘাতের দিকে এগুচ্ছে। সরকার সংঘাত সৃষ্টি করে রেখেছে। বিরোধীদলের কর্মসূচির দিন ভিন্নভাবে শান্তি সমাবেশের মাধ্যমে অশান্তি সৃষ্টি করে মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করেছে। এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি দেশকে সংঘাতের হাত থেকে রক্ষায় পীর সাহেব চরমোনাই ঘোষিত জাতীয় সরকারের ফর্মুলা মেনে সরকারকে পদত্যাগের দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকার জনগণের মতামতের তোয়াক্কা করছে না। তারা জোরে বলে ক্ষমতায় থেকেই নির্বাচন দিয়ে ২০১৪-২০১৮ সালের পুনরাবৃত্তি করতে চায়। কিন্তু জনগণ তা কখনো করতে দেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X