কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাধারণ মানুষকে যুবদল সভাপতির ধানের শীষের শুভেচ্ছা

সাধারণ মানুষকে ধানের শীষের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
সাধারণ মানুষকে ধানের শীষের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের ধানের শীষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বরিশাল জেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।

দেশব্যাপী জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোনায়েম মুন্না এ দিন বরিশালের উজিরপুরে ইচলাদি এবং গৌরনদীর মাহিলাড়া, টরকি বন্দর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যুবদল সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের কুচক্রীরা-প্রেতাত্মারা-আশীর্বাদপুষ্টরা অন্তর্বর্তী সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এই সরকারকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। কারণ, এই কুচক্রীদের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসী সজাগ ও সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, এই সরকার ছাত্র-জনতার বিপ্লবের সরকার। সুতরাং গণতন্ত্রকামী জনগণ এই সরকারকে ব্যর্থ হতে দেবে না।

এ সময় মোনায়েম মুন্নার সঙ্গে যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশজুড়ে নেতাকর্মীদের চাঙ্গা করতে কাজ করছে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

এ সময় তারা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি কোনো ধরনের অন্যায়-অপকর্মে না জড়ানোর বার্তা দিচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ধানের শীষের শুভেচ্ছা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X