কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

সাবেক খাদ্যমন্ত্রীর জন্য আমৃত্যু লড়তে চান মেয়ে তৃণা

তৃণা মজুমদার। ছবি : সংগৃহীত
তৃণা মজুমদার। ছবি : সংগৃহীত

সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারের দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন সাধন চন্দ্র মজুমদারের ছোট মেয়ে তৃণা মজুমদার।

যেখানে তিনি লিখেছেন, ‘তাও তো দুই মাস বাবার পাশে থাকতে পেরেছি। আমার হাত থেকেই নিয়ে গেল। অনেক শক্তি দিয়েছে দুমাস আমাকে। সত্যের পথ কঠিন, এটাই শিখেছি ওনার কাছে, দেখা যাক। তৃণা, আমৃত্যু লড়াই করবে বাবার জন্য।’

ফেসবুক এই স্ট্যাটাস ঘিরে নানা রকম কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন সাধন চন্দ্রের নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা।

কমেন্টে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খাদ্য বিভাগের কিছু কর্মকর্তাদেরও। তাদের তোপের মুখে ২০ মিনিটের মধ্যেই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে নেন তৃণা।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১০

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১১

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১২

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৩

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৪

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৫

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১৬

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১৭

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৯

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

২০
X