শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সব জাতিগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতে কাজ করে বিএনপি : টুকু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপি কোনো দিন ধর্মের ভিত্তিতে বা বিভাজনের রাজনীতি করে না জানিয়ে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে।

একইসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধর্মের মানুষের নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি সারা দেশে সব সনাতনীর পাশে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

রোববার (৬ অক্টোবর) টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা ও শহর বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন- বোঝার কোনো অসুবিধা নেই, গণতন্ত্রের আন্দোলন বন্ধ করা যাবে না। গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি, গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন নির্বাচন হবে।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার, গুম ও খুন করা হয়েছে। তারপরও দলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে কাজ করে গেছেন।

তিনি আর ও বলেন, বিএনপি দলটি অতীতে একাধিকবার জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে। তারা কোনো হিন্দু সম্প্রদায়ের জায়গা-জমি দখল করেনি বরং বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিরাপদ থাকে।

আমরা হিন্দু সম্প্রদায় কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের ভিন্নভাবে দেখি না মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, তারাও বাংলাদেশি। কিন্তু আওয়ামী লীগই দেশের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে দূরত্ব তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটে।

আওয়ামী মহল এবং দেশি-বিদেশি অনেক শক্তি ছাত্র-গণবিপ্লবকে মেনে নিতে না পেরে বিভিন্ন ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে তাও ব্যর্থ করে দেওয়া হবে। কারণ, জনগণ এ ব্যাপারে সজাগ রয়েছে।

বিএনপির নেতাকর্মীদের অনুরোধ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আপনাদের কাছে অনুরোধ- ঐক্যবদ্ধ থাকুন। জনগণের পাশে দাঁড়ান। মনে রাখবেন, বিএনপি জনগণের দল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকতে হবে, যাতে জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারে। কোনো অবস্থায় আইন হাতে তুলে নেওয়া যাবে না, কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X