কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

একযুগ পর দেশে ফিরছেন কয়ছরসহ যুক্তরাজ্য বিএনপির ৮৫ নেতা 

যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। ছবি : সংগৃহীত

এবার দীর্ঘ একযুগ পর দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার সঙ্গে দেশে ফিরবেন শেখ হাসিনা সরকারের কোপানলে পড়ে নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় যাত্রা করেছেন তারা।

পবিত্র ওমরাহর সকল কার্যক্রম সম্পন্ন করে মদিনা শরিফে যাবেন, যেখানে নবী করিমের (সা.) পবিত্র রওজা মোবারক জিয়ারত করব। অতঃপর ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ২০ অক্টোবর ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবেন। একইদিন অপরাহ্ন ২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। পরে নয়াপল্টন কার্যালয়ে যাবেন। ২২ অক্টোবর কয়ছর এম আহমদ নিজের জন্মস্থান সিলেটের জগন্নাথপুর যাবেন।

সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর দলীয় নেতাকর্মীরা তাকে পৌর পয়েন্টে বিপুল সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে। তাকে অভ্যার্থনা জ্ঞাপনের জন্য সিলেটের সর্বত্রই ব্যাপক প্রস্তুতি চলছে।

দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসা পরায়নতার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি।৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারবো। দেশে ফিরে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আমি খুবই আবেগ আপ্লুত হচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X