কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন : নাজমুল হাসান

বাগেরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। ছবি : কালবেলা
বাগেরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাগেরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ শেষে এক পথসভায় নাজমুল হাসান এসব কথা বলেন।

দেশব্যাপী জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দিন বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়, বিশ্বরোড এবং বিকেলে মোল্লারহাট উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকায় নাজমুল হাসানের নেতৃত্বে এই গণসংযাগ ও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে পথসভায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি নেছার উদ্দিন শফি, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সৌদি, ফকিরহাট উপজেলার আহ্বায়ক মঈন উদ্দিন মেরু, সদস্য সচিব মাহাদি হাসান নোমান, রামপাল উপজেলার সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, মোল্লারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব মেহেদী হাসান লাল্টুসহ শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X