কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারীরা পতিত সরকারের প্রেতাত্মা’

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। ছবি : সংগৃহীত
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। ছবি : সংগৃহীত

গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নামে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারীরা পতিত সরকারের প্রেতাত্মা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, একটি মহল গার্মেন্টস পোশাক শ্রমিক আন্দোলনের নামে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর গাড়িতে আগুন দিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন সংগ্রাম হতে পারে কিন্তু সেটা ধ্বংসাত্মক কর্মকাণ্ড অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করার মতো কোনো কর্মসূচি গ্রহণযোগ্য হতে পারে না। যে বা যারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিন পোশাক শ্রমিকদের আন্দোলনের পিছনে কোনো উস্কানি বা ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা কলকাঠি নাড়ছে কি না গোয়েন্দা সংস্থাগুলোকে তা গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সার্চিং করে এমন একটি নির্বাচন কমিশন উপহার দিবে যারা সর্বমহলের কাছে গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত হবে। বিগত ১৬ বছরে এই নির্বাচন কমিশনের মত একটি সংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। দেশের নাগরিকের আস্থা অর্জন করতে যে কমিশন চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, আশা করব, জুলাইয়ের রক্তার্জিত নতুন বাংলাদেশে আর কখনো সে অবস্থার পুনরাবৃত্তি ঘটবে না।

মাওলানা ইউনুস আহমাদ দৃঢ়তার সঙ্গে বলেন, পৃথিবীর ১৭১টি রাষ্ট্রের মধ্যে ৯১টি রাষ্ট্রে চজ সিস্টেম বা সংখ্যানুপাতিকহারে নির্বাচন প্রচলিত আছে। বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে অন্তরায় হচ্ছে কালো টাকা ও পেশিশক্তি। নির্বাচনে অবৈধ প্রভাব, এলাকাবৃত্তি প্রার্থীকে নিয়ে অতিশয় মাতামাতি, অথচ পিআর সিস্টেমে জনগণ মতামত দিবে দল এবং মার্কাকে কোনো ব্যক্তিকে নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর সিস্টেম সবচেয়ে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য একটি পদ্ধতি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিবে বলে মহাসচিব আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X