কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। পুরোনো ছবি
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। পুরোনো ছবি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, চট্টগ্রামের রাউজানে বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি ঘোষণা করা হচ্ছে কেন্দ্রের অনুমোদন ছাড়া। এটা বিএনপির নেতৃত্বের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করা হয়। রাউজানে গিয়াস উদ্দিনের কার্যক্রমে অস্থিরতাও তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। এর ফলে রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডসহ উত্তরের অন্যান্য নির্বাচনী এলাকায় বিরূপ প্রভাব পড়তে পারে বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার জানান, রাউজান থেকে কেন্দ্রীয় দপ্তরে গিয়াস উদ্দিন কাদেরের নামে নানা অভিযোগ এসেছে। এ জন্য তাকে কেন্দ্রের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণ দর্শানোর ওই নোটিশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X