কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে প্রকল্প শুরু 

নেদারল্যান্ডসের নিযুক্ত রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স এবং সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। ছবি : কালবেলা
নেদারল্যান্ডসের নিযুক্ত রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স এবং সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। ছবি : কালবেলা

নেদারল্যান্ডস এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) যৌথভাবে বাংলাদেশে নারী, যুবসমাজ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে রাজনীতিতে অংশগ্রহণ প্রসারে একটি প্রকল্প শুরু করছে। এই প্রকল্পটির উদ্দেশ্য হলো, পরামর্শদান এবং নেতৃত্বের প্রশিক্ষণের মাধ্যমে নারী এবং তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) নেদারল্যান্ডস দূতাবাসে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং নেদারল্যান্ডসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নেদারল্যান্ডসের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন নিযুক্ত রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স এবং সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। এ সময় সিজিএস এর সিনিয়র গবেষণা সহযোগী আপন জহির, চিফ অফ স্টাফ দীপাঞ্জলী রায় এবং গবেষণা সহযোগী সাদিয়া তাসনীম, দূতাবাসের পক্ষ থেকে ফার্স্ট সেক্রেটারি কর স্টুটেন এবং সিনিয়র পলিসি অ্যাডভাইজার নামিয়া আখতার উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত অ্যান্ড্রে কার্সটেন্স বলেন, নেদারল্যান্ডস সবসময় জেন্ডার অন্তর্ভুক্তির প্রতি জোর দেয় এবং বিশ্বাস করে যে প্রত্যেকের- বিশেষ করে নারী এবং তরুণদের অন্তর্ভুক্তিই হচ্ছে প্রকৃত উন্নয়ন। এই প্রকল্পটি বাংলাদেশে সেই বিশাল পদক্ষেপ বাস্তবায়নেরই একটি অংশ। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, আমরা আশা করছি, এই প্রকল্পের মাধ্যমে রাজনীতিতে নারী এবং তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে সমতার বাস্তবায়ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১২

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৩

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৪

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৫

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৭

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৮

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৯

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০
X