কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বাধীনতাপরবর্তী কোনো সরকারই কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করেনি’

বক্তব্য রাখছেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

স্বাধীনতাপরবর্তী কোনো সরকারই কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করেনি বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

শনিবার (০৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভাসানী কৃষক পরিষদের এক মতবিনিময় সভায় শেখ বাবলু এসব কথা বলেন।

তিনি বলেন, যে কৃষক দেশের মানুষের খাদ্য উৎপাদন করে তাদের কথা কেউ ভাবে না। সিন্ডিকেটের কারণে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না। কৃষি এবং কৃষকের উন্নতি ছাড়া দেশের উন্নয়ন অর্থহীন। মওলানা ভাসানী কৃষকের ন্যায্য অধিকার, কৃষি উপকরণের সুলভ মূল্য এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য তথা কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা মওলানা ভাসানীর অনুসৃত পথে এই অবহেলিত কৃষক সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব।

ভাসানী কৃষক পরিষদের আহ্বায়ক হাজি মাসুদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম, কেন্দ্রীয় নেতা বাবুল বিশ্বাস, নুরুজ্জামান হীরা, মোহাম্মদ ইসমাইল, আরিফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, কৃষক পরিষদের আহসান হাবিব, নারী নেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১০

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১১

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১২

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৩

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৪

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৫

ব্রাজিলের জালে জাপানের গোল

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৭

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৯

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

২০
X