কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০১:৫৩ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০২:০৫ এএম
অনলাইন সংস্করণ

'অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে'

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভা। ছবি : কালবেলা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভা। ছবি : কালবেলা

সিনিয়র সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই শিকদার বলেছেন, কোনো অবস্থাতেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলা শাখার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল হাই শিকদার বলেন, গার্মেন্টস শ্রমিকদের প্রতি আমাদের মমতা আছে, কিন্তু লক্ষ করতে হবে- কারা এদের নামাচ্ছে। কিছু হলেই কেন রাস্তায় নামতে হবে। ইতোমধ্যে আনসার বিদ্রোহ, সংখ্যালঘুর নামে ট্রামকার্ড ব্যবহার হয়েছে।

তিনি আরও বলেন, ভারত কোনোভাবেই আমাদের ৫ আগস্টের আন্দোলন মানতে পারছে না। শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ জায়গা দেয়নি। তাকে জায়গা দিয়েছে ভারত। ভারতের কাছে আমাদের সবচেয়ে বড় পরাজয় হলো, কালচারাল পরাজয়। ৭ নভেম্বর কখনো ভোলা যায় না, ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। ৭ নভেম্বরের সঙ্গে জুলাই বিপ্লবের অনেক সাদৃশ্য রয়েছে। চেতনার দিক থেকে মিল রয়েছে। দুটি দিনই ফ্যাসিবাদের পতন হয়েছে, ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. আবু আশরাফ খান, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সদস্য সচিব এ বি এম রুহুল আমীন আকন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মাসুদ রানা আতাউর, এগ্রিকালচার’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি কৃষিবিদ হাবিবুর রহমান মুকুল, গাজীপুর ল' কলেজের অধ্যক্ষ মো. সহিদুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X