কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ষড়যন্ত্র দৃঢ় হাতে দমন করতে হবে : আমিনুল হক

রূপনগরের ৭টি ওয়ার্ডে ফ্রি হেলথ স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধন করেন আমিনুল হক। ছবি : কালবেলা
রূপনগরের ৭টি ওয়ার্ডে ফ্রি হেলথ স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধন করেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচারের পতন হলেও তাদের দোসর ও প্রেতাত্মারা এখনো প্রশাসনসহ দেশের পাড়া-মহল্লার আনাচকানাচে রয়ে গেছে। তারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র- চক্রান্ত করছে। এদের ব্যাপারে সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে। দৃঢ় হাতে আওয়ামী লীগের ষড়যন্ত্র দমন করতে হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর পল্লবী রূপনগরের ৭টি ওয়ার্ডে ফ্রি হেলথ স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, যে দলের প্রধান নেতা (শেখ হাসিনা) তার কর্মীনেতাদের রেখে পালিয়ে যায়, সে দলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরা (আওয়ামী লীগ) নিজেরাই ভীত। কারণ ওরা অন্যায়কারী, অত্যাচারী, স্বৈরাচার। তিনি বলেন, গত দেড় দশকে আওয়ামী লীগ যা করেছে, বিএনপি ঠিক তার বিপরীত কাজ করবে। আওয়ামী লীগ এ দেশের জনগণের ওপরে জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। কিন্তু আমরা দেশের জনগণের পাশে থেকে জনগণের জন্য শতভাগ কাজ করে একটা সুন্দর সমাজ গড়তে চাই।

বিএনপির এই নেতা বলেন, তারা ক্ষমতায় গেলে ডায়াবেটিস প্রতিরোধে প্রত্যেক এলাকায় খেলার মাঠসহ হাঁটা-চলার জন্য ওয়ার্কিং পথ তৈরি এবং পার্কের ভিতরে পার্কিং ব্যবস্থাও করা হবে। একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যা যা করণীয় সবই করবে বিএনপি।

এ সময় আমিনুলের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী রনি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ছাত্রদল পল্লবী থানার সভাপতি জুয়েল খন্দকার, ছাত্রদল রূপনগর থানার সভাপতি মনিরুজ্জামান রনি, মহিলা দল পল্লবীর সভাপতি লাকী রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X