টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

মুক্তির ডাক-৭১ নামে নতুন রাজনৈতিক দলের লোগো উন্মোচন। ছবি : কালবেলা
মুক্তির ডাক-৭১ নামে নতুন রাজনৈতিক দলের লোগো উন্মোচন। ছবি : কালবেলা

‘মুক্তির ডাক ৭১’ নামে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকার উত্তরা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন, আল রিয়াদ-আদনান অন্তর, মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়।

মুক্তির ডাক ৭১-এর চেয়ারম্যান আল-রিয়াদ-আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। এ ছাড়াও শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা ও তরুণ প্রজন্ম অংশ নেন। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X