কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:৫৫ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দেশে মানুষের ভোটের অধিকার নেই : সালাউদ্দিন টুকু

চট্টগ্রামে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চট্টগ্রামে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে, দেশ হায়েনার কবলে পড়েছে। মানুষের ভোটের অধিকার নেই। বিগত ১৫ বছর যারা নতুন ভোটার হয়েছে, এমন প্রায় ৪ কোটি তরুণ ভোটার ভোট দিতে পারেনি। এসব তরুণ ভোটারের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নেমেছি।

মঙ্গলবার (১৩ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সমাবেশের বিষয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ কালবেলাকে জানান, বুধবার চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীসহ তরুণরা সমাবেশে যোগ দেবেন। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। এ সমাবেশ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ ব্যানারে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি টুকু বলেন, বর্তমান সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। এই সরকার দেশের সব অর্জন খেয়ে ফেলেছে। এখন রিজার্ভ গিলে ফেলেছে। আর কয়েক দিন ক্ষমতায় থাকলে পুরো দেশটাকেই তারা খেয়ে ফেলবে। দেশের অস্তিত্ব আর রাখবে না। তাই এখনই সময়, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসব খেকো সরকারকে সরাতে হবে। এ জন্য যুবকদের রাজপথে নামাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে তারুণ্যের সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশে তরুণরা মহাসমুদ্রের সম্মিলন ঘটাবে তাদের অধিকার আদায়ের জন্য। সেখান থেকেই দেশের ভাগ্য নির্ধারণের বার্তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X