কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ হতে দুই ইসলামী দলের মতবিনিময়

জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতবিনিময়। ছবি : কালবেলা
জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতবিনিময়। ছবি : কালবেলা

বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমিয়তের পল্টনস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উভয় দলের নেতারা বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে পরস্পরে খোলামেলা আলোচনা করেন। এ সময় তারা আগামীতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার বিষয়ে মত দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনূস আহমাদের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী।

এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল কাসেমী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X