কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটিকে জামায়াতের মহানগরী দক্ষিণের অভিনন্দন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর নবনির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (৩০ নভেম্বর) আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সবাইকে উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।

যৌথ শুভেচ্ছা বিবৃতিতে নেতৃরা বলেন, সাংবাদিকগণ হচ্ছেন জাতির বিবেক। দেশের স্বার্থে প্রতিটি ক্ষেত্রে সত্যকে তুলে ধরা তাদের কাজ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশে সাংবাদিকদের তেমনি একটি পেশাদার ও গুরুত্বপূর্ণ সংগঠন। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে এই সংগঠনটি দেশপ্রেমিক গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শুভেচ্ছা বিবৃতিতে জামায়াত নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করে করে বলেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত সাংবাদিক নেতৃত্ব দেশ সংস্কারের এই সময়ে জাতীয় স্বার্থ রক্ষা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রাখা, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা পালন করবেন। একই সাথে দেশি-বিদেশি সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কান্ডারীর ভূমিকা পালন করবেন সেই আশা করি।

এর আগে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ বিজয়ী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।

তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা দেশের উন্নয়ন, অগ্রগতি এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন। দেশি-বিদেশি সব চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাণ্ডারীর ভূমিকা পালন করবেন বলেও আমি আশাবাদ ব্যক্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচারণা

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

১০

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১১

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১২

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১৪

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৫

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১৬

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১৭

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৮

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

২০
X