কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার বাসায় চীনা রাষ্ট্রদূত, দিলেন ‘বিশেষ উপহার’

খালেদা জিয়াকে উপহার দিলেন চীনা রাষ্ট্রদূত। ছবি : কালবেলা
খালেদা জিয়াকে উপহার দিলেন চীনা রাষ্ট্রদূত। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। সোয়া ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে চীনের ঐতিহ্যের চিত্র ‘দেয়ালে টাঙানো ব্যানার’ উপহার দেন রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ২৫ নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এবং ৩ ডিসেম্বর পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে ‘ফিরোজা’য় এসেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X