কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশই ষড়যন্ত্র করে সফল হবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা ১৮ কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো দেশই আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। ইনশাল্লাহ আমরা সফল হবো।

শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচার এরশাদ পতনের দিনে আমরা দেশের জনগণকে আহ্বান জানাতে চাই, দল-মত-বর্ণ-ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা, দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য আমরা এক থাকব। যারা যত চেষ্টা করুক কেউ পারবে না আমাদের ক্ষতি করতে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনেকেই আমাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লবের পর ষড়যন্ত্র করছে, অনেক দুঃসাহস দেখাচ্ছে। আমরা বলছি, এটা আপনাদের দুঃসাহস।

খন্দকার মোশাররফ বলেন, এই আওয়ামী ফ্যাসিস্টরা এ দেশের ছাত্র-জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়। অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করছে।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় নব্বইয়ের ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, সুরঞ্জন ঘোষ প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১০

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১১

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১২

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৩

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৪

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৫

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১৬

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১৭

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৯

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

২০
X