কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বৈরাচার হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল’

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

স্বৈরাচার হাসিনা গত ১৬ বছরে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর নাখালপাড়া রেলগেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে ফ্রি মেডিকেল স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ২৫নং ওয়ার্ড জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাইফুল আলম নীরব বলেন, বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে। জনগণ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে- এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি-আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ। যে কোনো উসকানির বিরুদ্ধে সতর্ক থেকে দেশের স্বার্থে এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। দেশ ও মানবতার মুক্তির জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ডানে-বামে পতিত আওয়ামী লীগের দালাল, ভারতের এজেন্টরা বসে আছে, তাদের সরাতে হবে। তাদের বড় চেয়ারে বসিয়ে রেখে জাতীয় ঐক্য বাধাগ্রস্ত হবে। এখনো সচিবালয় থেকে ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের দালাল বসে আছে। অবিলম্বে তাদের প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন, ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে বিভাজন তৈরির চেষ্টা করছে, কিন্তু এতে কাজ হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। বরং ভারতের অহংকার, আগ্রাসন ও শোষণ নীতির কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে জনগণ ব্যর্থ করে দেবে বলে জানান বিএনপির এই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১০

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১১

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১২

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৩

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৪

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৫

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

১৬

বাবা-ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

১৮

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

১৯

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

২০
X