কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

একাত্তরের মতোই চব্বিশে গণকবর দিয়েছে শেখ হাসিনা : রাশেদ প্রধান

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাগপার সহসভাপতি রাশেদ প্রধান ও অন্যরা। ছবি : কালবেলা
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাগপার সহসভাপতি রাশেদ প্রধান ও অন্যরা। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ১৯৭১ সালে তৎকালীন শোষকগোষ্ঠী যেভাবে গণহত্যা এবং গণকবর দিয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের, একইভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ২০২৪ সালে বাংলার গণতন্ত্রকামী তরুণ সমাজকে জুলাই-আগস্ট মাসে গণহত্যা করেছে এবং গণকবর দিয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাগপার পক্ষ থেকে বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ১৯৭১ সালে দেশের বুদ্ধিজীবী ও আপামর জনতার রক্তের সাগরের বিনিময়ে আমরা মানচিত্র পেয়েছিলাম। কিন্তু প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পাইনি। ২০২৪-এর বুদ্ধিজীবী দিবসে আমাদের নতুন করে শপথ নিতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বাংলার মাটিতে আর অপরাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। প্রতিরোধ করতে হবে আওয়ামী প্রেতাত্মাদের ষড়যন্ত্র, রুখে দিতে হবে ভারতীয় আগ্রাসন। নতুন সূর্যোদয়ে আমরা নতুন প্রজন্মের হাতে প্রকৃত স্বাধীনতা এবং গণতন্ত্র তুলে দিতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, নির্বাহী কমিটির সদস্য জিয়াউল আনোয়ার, মনোয়ার হোসেন, যুব জাগপা নেতা জনি নন্দী, পাবেল আহমেদ, আসাদুজ্জামান নুর, আমিনুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X