কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র করছে’

ইসলামী আইনজীবী পরিষদের সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
ইসলামী আইনজীবী পরিষদের সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র করছে। ভারতে আশ্রয় নিয়ে ওই দেশের গণমাধ্যম, সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

নেতারা আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের সামনে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও মিথ্যা। ফ্যাসিস্ট ও তাদের দেশি-বিদেশি দোসররা এখনো তৎপর।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আইনজীবী পরিষদের নির্বাহী পরিষদের এক সভায় নেতারা এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিএম নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট বিল্লাল হোসেন মজুমদার, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রমুখ।

কেন্দ্রীয় নেতারা আরও বলেন, গত ৫৩ বছরে যারা লুটেপুটে খেয়েছে এবং দেশকে যারা দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করেছে তাদের বিচার করতে হবে। সংবিধানের ক্ষমতা কাঠামোর বদল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও তার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, আইনের সংস্কার করা এই বিষয়গুলো রাজনৈতিক সংগ্রামে আমাদের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়নি।

রাজনৈতিক দলগুলো আগামীর বাংলাদেশ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে কাজ করবে বলে নেতারা আশা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X