কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে গণঅধিকার পরিষদের একাংশের ৩ দফা

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান। ছবি : কালবেলা
স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান। ছবি : কালবেলা

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে ৩ দফার একটি স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদের একাংশ। বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করে এই স্মারকলিপি হস্তান্তর করেন দলটির একাংশের সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

অন্য সদস্যরা হলেন- দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, দপ্তর সমন্বয়ক আরিফ বিল্লাহ, শহীদ মেজর (অব.) তানভীর হায়দারের স্ত্রী তাসনুভা মাহা এবং সাবেক সেনা সদস্য আব্দুল হান্নান।

স্মারকলিপিতে বলা হয়েছে, পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ভারতীয় পরিকল্পনায় বিডিআর অফিসারদের নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বিগত শেখ হাসিনার সরকারের আমলে ভারতীয় চাপে এই নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু কোনো তদন্ত হয়নি, বরং প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ বিডিআর সদস্যদের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত করা হয়। এখনো সেই মিথ্যা মামলায় অসংখ্য সদস্য কারাগারে বন্দি রয়েছে। সরকার যেহেতু এই হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠনের কথা বলেছেন, সেহেতু সুষ্ঠু তদন্তের স্বার্থে গণঅধিকার পরিষদ ৩ দফার একটি স্মারকলিপি প্রদান করছে।

৩ দফা হলো :

১. পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে পূর্ববর্তী সকল কমিশন বাতিল করে নতুন করে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। এই কমিশন রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত ও গেজেটভুক্ত হতে হবে।

তদন্ত কমিশন গঠনে নিম্নোক্ত ব্যক্তিদের নিয়ে কমিশনকে একটি জাতীয় কমিশনে রূপ দিতে হবে। ক. সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করতে হবে। খ. হাইকোর্ট বিভাগের ১/২ জন বিচারপতিকে অন্তর্ভুক্ত করতে হবে। গ. বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক সিনিয়র অফিসারদের মধ্য থেকে ১/২ জনকে অন্তর্ভুক্ত করতে হবে। ঘ. একজন মানবাধিকার কর্মীকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে করে পিলখানা হত্যাকাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত করা যায়। ঙ. আন্তর্জাতিক গণহত্যা সম্পর্কিত একজন এক্সপার্টকে অন্তর্ভুক্ত করতে হবে।

২. বর্তমান সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নাম পরিবর্তন করে আবারও বিডিআরে রূপান্তর করতে হবে। ৩. কারাবন্দি বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X