কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জনতার দৃষ্টি আড়াল করতেই জঙ্গি নাটক : ইসলামী আন্দোলন

জনতার দৃষ্টি আড়াল করতেই জঙ্গি নাটক : ইসলামী আন্দোলন

নির্বাচন ঘনিয়ে আসলে পশ্চিমা প্রভুদের খুশি করার জন্য ক্ষমতাসীনরা বরাবরই জঙ্গি নাটক মঞ্চস্থ করে থাকে। এবারও এর ব্যতিক্রম নয়। নতুন করে জঙ্গির জিগির তোলা হচ্ছে। মহাযুদ্ধের মতো ক্যামেরা ট্রায়াল দেওয়া হচ্ছে। এসবই করা হচ্ছে বিক্ষুব্ধ জনতার দৃষ্টি আড়াল করার জন্য।

রোববার (১৩ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে তারা বলেন, জনগণ এখন বোকা নয়, সব বুঝে। একদফার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার আওয়ামী কোনো নীলনকশা বাস্তবায়ন হতে দেশের মানুষ দেবে না। মানুষ এখন উদগ্রীব হয়ে আছে ফ্যাসিবাদের পতন দেখার জন্য। আওয়ামী ফ্যাসিবাদের পতন নিশ্চিত না করা পর্যন্ত মানুষ ঘরে ফিরে যাবে না।

নেতৃদ্বয় ফ্যাসিবাদ সরকারের পতনে একদফার আন্দোলনের ধারাবাহিকতায় আগামী শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১০

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১১

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১২

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৩

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৪

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৬

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৭

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৮

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৯

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

২০
X