কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের মাতব্বরি নয়, বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় : গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

ভারতের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে বন্ধুসুলভ আচরণ চায়, কোনো মাতব্বরি চায় না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের কোনোভাবেই ভালো যাচ্ছে না। তাদের দ্বৈত নীতির কারণে সার্কভুক্ত দেশগুলো ক্রমান্বয়ে সরে আছে। পরিবেশ ঘোলাটে না করে বর্তমান প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করার সময় এখন এসে গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট ডিএস আলিম মাদরাসা প্রাঙ্গণে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমান ওমর রুবেলের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড়, এটা নিয়ে তাদের অপমান করার প্রয়োজন নেই। সাবেক সেনা কর্মকর্তারা যেভাবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন সেই আগস্ট মাসে শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করলেন।

আওয়ামী লীগ শিক্ষার দিক দিয়ে একটি অকৃতজ্ঞ দল উল্লেখ করে তিনি বলেন, এখন তার বাবার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের কিন্তু বরকত ভালো না। যার কারণে তাদের নেতাকর্মীরা ঝাঁকে ঝাঁকে দেশ থেকে পালাতে হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে এ স্বাধীনতার স্বাদ সবার ঘরেই পৌঁছাতে হবে দ্রুত সময়ের মধ্যে। কিন্তু আমরা কী দেখছি? দেখছি সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে; যা জনগণ সন্দেহের চোখে দেখছে।

তিনি দাবি করে বলেন, ছাত্র-জনতার আন্দোলন নস্যাৎ করার জন্য এখনো দেশি-বিদেশি চক্র সক্রিয় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X