কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী সংগঠন করতে হবে : মজনু

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আগামী নির্বাচন এবং দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত করে আমাদের সংগঠন সাজাতে হবে। কারণ বিএনপির বিরুদ্ধে এখন থেকে এক শ্রেণির রাজনৈতিক দল নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে রফিকুল আলম মজনু এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রতিটি নেতাকর্মীকে আজ কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দলের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত কাউকে সে যতই শক্তিশালী হোক ক্ষমা করা হবে না। আমরা বিশ্বাস করি- ব্যক্তির চাইতে দল এবং দেশের স্বার্থ অনেক বড়।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তানভীর আহমেদ রবিন তার বক্তব্যে বলেন, আমাদের সবার লক্ষ্য এক হওয়া উচিত। গত দেড় যুগে আওয়ামী লীগ ও তার দোসরদের লুটপাটে দেশ আজ ভয়াবহ অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে রাজনৈতিক ঐকমত্য নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে।

সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X