কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার : মাহমুদ স্বপন 

সকালে রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা
সকালে রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : কালবেলা

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর নতুন করে ভ্যাট বসিয়ে বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের দেখানো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

রোববার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেএসডি ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ জেএসডির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে কেবল সরকার বদলের জন্য নয়। সামগ্রিক রাজনীতি ও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু আন্দোলনের অগ্রসৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়া, জনগণের পকেট কাটতে ভ্যাট বসানো, আইনশৃঙ্খলা এখনো নিয়ন্ত্রণে না আসায় জনমনে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন দেখা দেওয়া অস্বাভাবিক নয়।

তিনি দাবি করেন, আগের রেখে যাওয়া ফ্যাসিস্ট ব্যবস্থা বহাল রেখে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। সরকারকে আরও সতর্ক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জেএসডি নেতাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, আমরা অতীতে ক্ষমতার পালাবদল দেখেছি, এবার ক্ষমতার রূপান্তর দেখতে চাই।

মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

হরমুজ দ্বন্দ্ব / বন্ধ ঘোষণা ইরানের, ট্রাম্পের দাবি ‘খোলাই’ আছে

৩০ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল দৃশ্য!

বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১

‘কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য’

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

ঢাকায় দ্বিতীয়বারের মতো ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট’ কর্মশালা 

স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশন

পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন

বগুড়ায় যমুনার ভাঙনে শহরাবাড়ি স্পারের ৩০ মিটার নদীগর্ভে বিলীন

১০

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

১১

'ঈশ্বরের হাত' আর বেকহ্যামের প্রায়শ্চিত্ত / বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের সেরা ৫ গল্প

১২

৬ মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী, অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

১৪

তারেক রহমান উন্নয়নের মাধ্যমে বরিশালবাসীর সম্মানের প্রতিদান দিবেন: রহমাতুল্লাহ

১৫

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

১৬

‘রেফারিই হারিয়ে দিল’, এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছেন কোচ

১৭

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম

১৮

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৯

জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানন্ত্রীর অংশগ্রহণ

২০
X