কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয় : জুয়েল

বক্তব্য রাখছেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয়।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্ন মাঠে মোহাম্মদপুর থানার ৩৪নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে ক্ষমতায় থাকলে দেশবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু পতিত আওয়ামী স্বৈরশাসক দেশবাসীর ভোটাধিকার লুণ্ঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এ থেকে জাতিকে মুক্ত করতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল।

জুয়েল বলেন, বিএনপি একদিনে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়নি। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে জীবনবাজি রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। এবারের জুলাই বিপ্লবেও ৪৯২ জন শহীদ হয়েছেন। আর আজকে সব কৃতিত্ব দাবি করে সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে।

৩৪নং যুবদলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X