কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৩:৩৪ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

হাফেজ রেজাউল হত্যার বিচার দাবিতে সর্বদলীয় ছাত্রঐক্যের কর্মসূচি

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে সর্বদলীয় ছাত্রঐক্য। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে সর্বদলীয় ছাত্রঐক্য। ছবি : কালবেলা

কোনো রাজনৈতিক দলের কর্মী না হয়েও নিরপরাধ-নিরীহ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউলকে ‘আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নির্মমভাবে খুন করেছে‘ বলে অভিযোগ করেছে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

তারা বলেন, এই খুনের সঙ্গে কারা জড়িত তা এখন জাতির কাছে স্পষ্ট। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দেশের ছাত্রসমাজ প্রত্যাশীত পদক্ষেপ দেখেনি। যা উদ্বেগ ও উৎকণ্ঠার। দেশের প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে ন্যায়বিচারের অধিকার রাখে। এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক বিবেচনায় না দেখে সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং হাফেজ রেজাউলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় দেশব্যাপী ছাত্রসমাজ গণআন্দোলন গড়ে তুলবে।

বুধবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। গত ২৮ জুলাই যুবলীগ-ছাত্রলীগের শান্তি সমাবেশে নৃশংসভাবে নিহত নিরীহ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, হাফেজ রেজাউলের এমন নির্মম হত্যাকাণ্ডের পর প্রশাসন কেনো তৎপর হবে না? কেনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে শিক্ষার্থী হত্যার বিচার চাইতে হবে? স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও নূন্যতম এসব মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য রাজপথে নামতে বাধ্য হওয়াটা আমাদের জাতীয় দেউলিয়াত্বের কথাই প্রমাণ করে। রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ড মানুষকে আইনের প্রতি আস্থাহীন করে তুলবে।

তিনি আরও বলেন, হাফেজ রেজাউল করিম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বক্তব্য রাখায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার ও তার বাবাকে হয়রানি প্রশাসনের একচোখা আচরণের বহিঃপ্রকাশ। তাই অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এবং পাশাপাশি কারাবান্দ সব সম্মানিত ওলামায়ে কেরামসহ সব রাজবন্দিদেরও মুক্তি নিশ্চিত করতে হবে।

কর্মসূচি

হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবিতে আগামী ১৮ আগস্ট (শুক্রবার) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল ও আগামী ২৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল তিনটায় শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে সর্বদলীয় ছাত্র ঐক্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ, ফোরামের আহ্বায়ক তানযিল আমীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সেক্রেটারি খালেদ মাহমুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অর্থ ও দফতর সম্পাদক দেলোয়ার হুসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১০

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১১

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১২

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৩

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৪

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৫

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৬

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৭

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৮

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৯

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

২০
X