কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৮ এএম
অনলাইন সংস্করণ
কেশবপুরে ৩১ দফার প্রচারণা

জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান বিএনপি নেতা অপুর

কেশবপুর উপজেলার ৯নং গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে কর্মী সমাবেশ কথা বলেন অমলেন্দু দাস অপু। ছবি : কালবেলা
কেশবপুর উপজেলার ৯নং গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে কর্মী সমাবেশ কথা বলেন অমলেন্দু দাস অপু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার প্রচারে যশোরের কেশবপুরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ৯নং গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে এই কর্মী সমাবেশ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও সময়ের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। সেজন্য ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেন। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের মন জয়ে কাজ করার আহ্বান জানান।

বিএনপি নেতা এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্থানীয় বিএনপি নেতা হাফিজুর রহমান, শেখ আবু ইউনুস, অ্যাডভোকেট আনসার আলী, পৌর যুবদলের আহ্বায়ক গাজী গোলাম মোস্তফা, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, স্থানীয় যুবদল নেতা এনামুল হক, ছাত্রদল নেতা সজীব।

কর্মী সমাবেশ শেষে দোকানদার, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X