কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩২ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি-জামায়াতের মতো এত ক্ষতিগ্রস্ত কেউ হয়নি’

নাগরিক সমাবেশ। ছবি : কালবেলা
নাগরিক সমাবেশ। ছবি : কালবেলা

আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় করতে গিয়ে বিএনপি-জামায়াতে ইসলামীর মতো এত ক্ষতিগ্রস্ত কেউ হয়নি বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলন কেবল ছত্রিশ দিনের নয়, এ আন্দোলন ১৭ বছরের। এই দীর্ঘ সময় ধরে আন্দোলন করতে গিয়ে বিএনপি-জামায়াতের অসংখ্য নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। গুম-খুন, মামলা-হামলা, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। সমমনা অন্য দলগুলোও কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার এ দেশীয় দোসররা এখনো প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত।

তিনি আরও বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই। তা ছাড়া গত ১৭ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, কোনো টালবাহানা না করে অতি তাড়াতাড়ি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচন যত বিলম্ব হবে, সংকট তত বাড়বে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। এতে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরিফা সুলতানা রুমা, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১০

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১১

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১২

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৩

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৪

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৫

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৬

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৭

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

২০
X