কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে প্রশ্রয় দেওয়ায় একটি দলকে কাঠগড়ায় দাঁড়াতে হবে : বুলু

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিলে কথা বলেন বরকত উল্লাহ বুলু। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিলে কথা বলেন বরকত উল্লাহ বুলু। ছবি : কালবেলা

পরিবর্তিত পরিস্থিতিতে পতিত আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ায় একটি রাজনৈতিক দলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ অসুস্থ নেতাদের আশু সুস্থতা কামনায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের (জিসপ) উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বরকত উল্লাহ বুলু বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পরে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি। এখনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রশাসনের কিছু লোক, একটি রাজনৈতিক দল তাদের প্রশ্রয় দিচ্ছে। যাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই দলটি আবার তাদের (আওয়ামী লীগ) প্রশ্রয় দিচ্ছে। ইতিহাসের কাঠগড়ায় এই দলটিকে দাঁড়াতে হবে। কারণ, একাত্তর সালে তারা মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছে।

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। নেতাকর্মীদের বলব, ৭/৮ মাস অপেক্ষা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে সুদিন আসবে। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সুতরাং আসুন, আমরা কোনো বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের বিতর্কিত করব না। অন্যদের খোরাক তৈরি করে দেব না। বিএনপির ১ শতাংশ নেতাকর্মীও না, যারা এসব করছে। এদের জন্য বিএনপির বদনাম হচ্ছে। তাই সবাই সজাগ থাকবেন, আর কাউকে যেন বহিষ্কার হতে না হয়।

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১০

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১১

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১২

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

মমতাজের জামিন বহাল

১৪

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৫

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৬

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৭

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৮

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৯

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

২০
X