কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা বিএনপি’র দুর্বলতা নয় :  ডা. রফিক

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অথচ এই সহযোগিতার হাতকে অনেকে বিএনপির দুর্বলতা বলে মনে করছে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিএনপির এই সহযোগিতা দুর্বলতা নয়। কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের পাশে ছিল; পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের প্রয়োজনে সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। একইভাবে তার দল বিএনপিও মানুষের পাশে এসে দাঁড়ায় সব সময়।

তিনি বলেন, দেশের মানুষ এখনো দুঃখ-দুর্দশায় আছে। আমরা মনে করেছিলাম, যারা একসঙ্গে ছিলাম আন্দোলনে; সবাই যথাযথ পদক্ষেপ নেবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি- তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। বরং তারা পেছনের দরজা দিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন। প্রতিটা সেক্টরে তারা প্রভাব বিস্তার করে যাচ্ছে।

এ সময় জুলাই-আগস্টে ছাত্র- জনতার অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির এই নেতা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১১

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১২

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৬

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৭

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৮

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৯

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

২০
X