কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

তাঁতী দলের পাবনা জেলা সভাপতির মৃত্যুতে শোক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয়তাবাদী তাঁতী দলের পাবনা জেলা শাখার সভাপতি সম্রাট শাহজাহান আশ্রাফী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে পাবনার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৩ ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সম্রাট শাহজাহান আশ্রাফী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ‘পাবনা কো-অপারেটিভ সোসাইটি মার্কেট (তাঁতী মার্কেট)’ এর দীর্ঘ ১৮ বছর যাবৎ সভাপতির দায়িত্ব পালন করেন।

সম্রাট শাহজাহান আশ্রাফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান। এক শোকবার্তায় তারা বলেন, সম্রাট শাহজাহান আশ্রাফীর মৃত্যুতে তাঁতী দলের অপূরণীয় ক্ষতি হলো। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১১

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১২

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৩

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৪

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৫

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৬

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৭

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৮

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৯

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

২০
X