শাহেদ শফিক, লন্ডন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ এএম
অনলাইন সংস্করণ

দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া

ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

দেশে ফেরার জন্য খালেদা জিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন। যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। ছেলে তারেক রহমান এবং দুই ছেলের বউ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ তিন নাতনির সঙ্গে একসঙ্গে থাকেন। স্বাভাবিকভাবে মানুষ যখন তার নিকট আত্মীয়ের সঙ্গে থাকেন তখন অনেকটা প্রফুল্ল থাকেন। চিকিৎসকসহ সবার নিরলস প্রচেষ্টায় তিনি অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন। শারীরিক অবস্থা অনেক স্থিতিশীল।

তিনি বলেন, আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন।

ডা. জাহিদ বলেন, দেশের সার্বিক অবস্থা যে দিকে যাচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি মানসিকভাবে আপনাদের পাশে আছেন এবং থাকতে চান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি আগেও যেমন আপোষহীন ছিলেন, এখনো তিনি মনে করেন দ্রুততার সঙ্গে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ পাবে। দেশের মালিক জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। সে লক্ষ্যেই তিনি কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উদগ্রীব। গতকালকেও উনি বলেছিলেন, চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই। দেশই আমাদের জন্য ভালো। দেশনেত্রী দেশে ফেরার জন্য অত্যন্ত আগ্রহী। তিনি দীর্ঘদিন স্বৈরাচারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিলেন। ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি, যেগুলো এখানেও সম্ভব হয়নি। সেগুলো ওনারা (লন্ডন ক্লিনিক) করিয়েছে। কিন্তু তার রিপোর্ট আমরা এখনো পাইনি। সেগুলো পাওয়ার পর পরই সিদ্ধান্ত হবে, উনি কত দ্রুত বাংলাদেশে ফিরে যাবেন।

তিনি আরও বলেন, তারেক রহমান গত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছেন। বর্তমানেও গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তাতে নেতৃত্ব দিচ্ছেন। আমরা খুবই আশাবাদী, হয়তো মা-ছেলে একসঙ্গে না গেলেও পরিস্থিতিই বলে দেবে তিনি কখন দেশে ফিরে যাবেন। আমরা খুবই আশাবাদী আমাদের নেতা তারেক রহমান দ্রুত ফিরে যাবেন।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X