কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, ১২ দলীয় জোটের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহ্সানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান।

এদিকে আজ চুয়াডাঙ্গায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো আপস নেই, নির্বাচন হতেই হবে। লুটপাটের পাশাপাশি দেশকে ভেঙে শেষ করে রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা। বিএনপির দেওয়া ৩১ দফার ভিত্তিতে অবিলম্বে দেশটাকে মেরামত করা জরুরি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, আগামীতে বিএনপির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও তাদের কৃষিকাজে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। ফার্মার্স কার্ড করে দেওয়া হবে। এর ফলে তারা ভর্তুকি, সারবীজ, পরিবারের চিকিৎসা সেবাসহ যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। স্বাস্থ্যসেবায় বেশি সংখ্যায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে এ খাতকে এগিয়ে নিতে হবে।‌ দেশে ৭০ হাজার প্রশিক্ষিত নার্স আছে। চিকিৎসা খাতে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বিদেশে চলে যায়, এগুলো বন্ধ হওয়া দরকার।

তারেক রহমান বলেন, শ্রমিক মালিক এক হয়ে ভাই ভাই হয়ে উন্নয়ন সাধন করতে হবে। বিএনপির দেওয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ভবিষ্যতে এটির বাস্তবায়ন করতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে দক্ষ জনশক্তি রয়েছে সেই জনশক্তি রপ্তানি করতে হবে।

তিনি বলেন, শিক্ষিত অনার্স মাস্টার্স পাস করে কোনো তরুণ-তরুণী যেন তার পরিবারের কাছে বোঝা না হন। তাদেরকে ন্যূনতম এক বছর বেকার ভাতা প্রদান করা হবে, যাতে করে তারা এ সময়টাতে চাকরি খোঁজার জন্য অনুকূল পরিবেশ পান। মানুষকে হার্টের পরীক্ষা নিরীক্ষাসহ সামগ্রিক চিকিৎসার জন্য আমেরিকার চিকিৎসা পদ্ধতির আলোকে উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার বিরাট বিস্তার ঘটানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১০

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১১

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১২

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৩

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৪

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৬

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৭

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৮

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৯

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

২০
X