কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০১:১৯ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০১:২০ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের ৬ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ঢাবির সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান। ছবি : সংগৃহীত
ঢাবির সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান। ছবি : সংগৃহীত

রাজধানীর আজিমপুর এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ নেতাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদল নেতাদের তুলে নেওয়ার অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আজ সকাল ১১ টায় আজিমপুরে নিজ বাসা থেকে বের হওয়ার পর ছাত্রদলেরর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে আর পাওয়া যাচ্ছে না। জিসানের খোঁজ নেয়ার জন্য তার বাসার সামনে গেলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোন হদিস না পাওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোন নেতাকর্মীকে বেআইনীভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরণের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে। আটকের পর অস্বীকার করাটা অবৈধ আওয়ামী সরকার বিরোধী দল নিধনে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ছাত্রদলের ৬ নেতাকে আটকের পর অস্বীকারের ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার কৌশল মাত্র। উল্লেখিত ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহবান জানাচ্ছি। এটি নিশ্চিত যে, তাদেরকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং এই মূহুর্তে ছাত্রদলের ৬ নেতাকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১০

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১১

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১২

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৩

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৪

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৫

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১৬

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৭

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৮

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৯

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

২০
X