কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরের আগে রাষ্ট্রদূতের সঙ্গে ফের বৈঠক মঈন খানের

ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির একটি প্রতিনিধি দলের চীন সফরের আগে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে ফের বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের এক সদস্য এ তথ্য জানান। তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বারিধারায় চীনা দূতাবাসে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন মঈন খান।

বিএনপির নির্ভরযোগ্য একটা সূত্র মতে, চলতি মাসের শেষ দিকে আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি এবং সমমনা দলগুলোর সমন্বয়ে একটা টিম চীন সফরে যেতে পারে।

এদিকে আজ (রোববার) বারিধারায় চীনা দূতাবাসে সকাল সোয়া ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রোকনউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X