কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ক্যালিফোর্নিয়া বিএনপির নতুন কমিটি

বদরুল আলম চৌধুরী শিপলু ও এম ওয়াহিদ রহমান। ছবি : সংগৃহীত
বদরুল আলম চৌধুরী শিপলু ও এম ওয়াহিদ রহমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দ্বিবার্ষিক সম্মেলন ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ-আমেরিকা, আফ্রিকা-অস্ট্রেলিয়া মহাদেশের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।

তিনি সকলের সমর্থন ও মতামত নিয়ে বদরুল আলম চৌধুরী শিপলুকে সভাপতি ও এম ওয়াহিদ রহমানকে সাধারণ সম্পদক পদে পুনর্নির্বাচিত ঘোষণা করেন।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজির মিলনায়তনে বিএনপির কর্মিসভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আনোয়ার হোসেন খোকন বেশ কিছুদিন ধরেই ক্যালিফোর্নিয়া বিএনপির কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি কাজ করছিলেন। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়ে দুটি ভার্চুয়াল সভা হয়। ২০২৪ সালের ২৮ ডিসেম্বরের ভার্চুয়াল সভা শেষে নেতাকর্মীদের কাছ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে প্রার্থিতার আবেদন আহ্বান করেন। ৫ জানুয়ারি ভার্চুয়াল সভায় ঘোষণা করেন, শুধুমাত্র বদরুল আলম চৌধুরী শিপলু সভাপতি ও এম ওয়াহিদ রহমান সাধারণ সম্পদক পদে প্রার্থিতা দিয়েছেন।

এর আগে আনোয়ার হোসেন খোকন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পৌঁছালে ক্যালিফোর্নিয়া বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে স্বাগত জানান। পরে তিনি সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজির মিলনায়তনে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কর্মিসভায় প্রধান অতিথি আনোয়ার হোসেন খোকন উপস্থিত হলে সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু তাকে বিএনপির নির্বাচনী মার্কা ধানের শীষের কোটপিন ও বিএনপির বিভিন্ন প্রতীক অংকিত মাফলার পরিয়ে দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়া বিএনপির পুনর্নির্বাচিত সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, তার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তা আরও বলিষ্ঠভাবে পালনে কুণ্ঠাবোধ করবেন না। অতীতেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন দাবিতে বহির্বিশ্বে বিএনপি যেভাবে অবদান রেখেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ক্যালিফোর্নিয়া বিএনপি। বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায়, গণতন্ত্রায়ন ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে সবসময় তারা সোচ্চার থাকবেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X