কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত : মিরাজ 

কাফরুল থানা আওতাধীন ৯৪নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভা। ছবি : কালবেলা
কাফরুল থানা আওতাধীন ৯৪নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভা। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাফরুল থানা আওতাধীন ৯৪নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিরাজ বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তার দোসরদের তিনি এই দেশে রেখে গেছেন। তারা এখন দেশবিরোধী নানান ষড়যন্ত্রে লিপ্ত। তাদের চিহ্নিত করতে হবে এবং সমূলে উৎপাটন করতে হবে।

কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের এই সদস্য সচিব। তিনি যুবদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।

সেইসঙ্গে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যত ত্যাগী নেতাই হোক।

সাজ্জাদুল মিরাজ বলেন, দেশের মানুষ যে প্রত্যাশা-আশা নিয়ে দীর্ঘ ১৬ বছর রাজপথে লড়াই-আন্দোলন করেছে, গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার তাদের সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। সরকারকে বলব, অবিলম্বে জাতীয় নির্বাচন দিন। ওই অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।

কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মো. শাহিন খান, আকতার হোসেন ও মো. পারভেজের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম-আহ্বায়ক মো. তানভীর আহম্মেদ খান ইকরাম, জসিম উদ্দিন, মনিরুল ইসলাম মনির, সালেহ আহমেদ চৌধুরী মানিক; সদস্য মামুন মোল্লা, কামরুল ইসলাম, রতন ইসলাম রাড়ি, মজিবুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X