কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘রাষ্ট্রীয় কাঠামোর উন্নয়নে গণপূর্ত ঠিকাদার সমিতি অঙ্গীকারবদ্ধ’

ঢাকা গণপূর্ত অধিদপ্তর মেডিকেল ডিভিশনের নবনির্বাচিত ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা
ঢাকা গণপূর্ত অধিদপ্তর মেডিকেল ডিভিশনের নবনির্বাচিত ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা

রাষ্ট্রীয় কাঠামোর উন্নয়নে গণপূর্ত ঠিকাদার সমিতি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর কেন্দ্রীয় ঠিকাদার সমিতির সভাপতি বিএনপি নেতা সাজ্জাদ জহির।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর গণপূর্ত ঢাকা মেডিকেল ডিভিশন চত্বরে ঢাকা গণপূর্ত অধিদপ্তর মেডিকেল ডিভিশনের নবনির্বাচিত ঠিকাদার সমিতির উদ্যোগে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাজ্জাদ জহির বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় অতীতে উন্নয়নের নামে রাষ্ট্রের সব স্তরে দুর্নীতি, লুটপাট হয়েছে। বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে গণপূর্ত অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করবে।

ঢাকা গণপূর্ত অধিদপ্তর মেডিকেল ডিভিশনের সভাপতি মো. মাজহারুল ইসলামের (খোকা) সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম চন্দনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হাওলাদার, কার্যকরী সভাপতি মীর আশরাফ আলী আজম, সহসভাপতি গোলাম গাউছে আজম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মেডিকেল গণপূর্ত বিভাগ ঠিকাদার সমিতি কমিটির (আংশিক) সাধারণ সম্পাদক মো. রেফায়েত হোসেন (জুয়েল), কার্যকরী সভাপতি একেএম ফখরুল কাইয়ূম (সুমন), মো. মাহবুব আলম শিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১০

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১১

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১২

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৩

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৪

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৬

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৭

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৮

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৯

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

২০
X