মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সম্পদ আত্মসাৎকারীরা বড় জালিম : খেলাফত আন্দোলন

খেলাফত আন্দোলন নড়িয়া থানা শাখা আয়োজিত সম্মেলন। ছবি : কালবেলা
খেলাফত আন্দোলন নড়িয়া থানা শাখা আয়োজিত সম্মেলন। ছবি : কালবেলা

যারা দুর্নীতি করে, দেশের টাকা অন্য দেশে পাচার করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে তারা সবচেয়ে বড় জালিম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুর নড়িয়া পৌরসভা মাঠে বাংলাদেশ খেলাফত আন্দোলন নড়িয়া থানা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নড়িয়া থানা আমির ইলিয়াছ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মোফাচ্ছির হোসাইন, আব্দুল কুদ্দুস তালুকদার মাহমুদুল হাসান।

হাবিবুল্লাহ মিয়াজী বলেন, জালিমদের আল্লাহতায়ালা কখনো ছাড় দেন না বরং তিনি এমনভাবে শাস্তি দেন মানুষ তা টেরও পায় না। ফেরআউন জুলুম করতে করতে যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহতায়ালা তাকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। নমরুদ যখন জুলুমের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল আল্লাহতায়ালা তাকে একটি ল্যাংড়া মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। বিগত সরকার যখন জুলুমের সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহতায়ালা তাদের স্কুল-কলেজের ছোট শিক্ষার্থীদের মাধ্যমে, ছাত্র-জনতার মাধ্যমে তাদের পতন ঘটিয়েছেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে যদি সত্যিকারের ওলামায়ে কেরাম জয়লাভ করে সরকার গঠন করেন তাহলে বাস্তবেই সোনার বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে খেলাফত আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসানের নাম ঘোষণা করেন এবং তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে নড়িয়া-সখিপুর এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ প্রদানের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X