কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়ত সাভার থানার কমিটি গঠন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ সাভার থানা কমিটি গঠন উপলক্ষে সোমবার (২১ আগস্ট) সকালে সাভারস্থ কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে ঢাকা ৭নং জোনের সভাপতি মাওলানা আলী আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী।

তিনি বলেন, কাদিয়ানি সম্প্রদায়ের সঙ্গে মুসলিম সমাজের বিরোধ হানাফি-শাফেয়ী বা হানাফী-আহলে হাদিস অথবা সুন্নি-বেদাতিদের মতবিরোধের মতো নয়, বরং তাদের সঙ্গে মুসলমানদের বিরোধ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়ত অস্বীকারসহ এমন কিছু মৌলিক আকিদা নিয়ে, যা বিশ্বাস করা না করার ওপর মানুষের ঈমান থাকা না থাকা নির্ভর করে। কাদিয়ানিরা ইসলাম ধর্মের অনেক মৌলিক আকিদা অস্বীকার করার কারণে নিঃসন্দেহে অমুসলিম ও কাফের। এমনকি যে ব্যক্তি তাদের কাফের মনে করবে না বা এতে সন্দেহ পোষণ করবে, সেও নিঃসন্দেহে কাফের। আজকের এই সম্মেলন থেকে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ৭নং জোনের প্রধান উপদেষ্টা মাওলানা ইউসুফ সাদিক হক্কানি ও সেক্রেটারি মুফতি মাহফুজুর রহমান সংগঠনের বিভিন্ন অতীত কার্যক্রম ও অবদান উপস্থিত উলামায়ে কেরামের সামনে তুলে ধরেন। তারা সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

সভায় উপস্থিত দায়িত্বশীলদের সর্বসম্মতক্রমে নিম্নোক্ত কমিটি গঠন করা হয়। মুফতি রফিকুল ইসলাম সরদারকে সভাপতি এবং মুফতি মাহফুজ হায়দার কাসেমীকে সেক্রেটারি করে ১৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়াও কমিটিতে মাওলানা আলী আজম, মুফতি মাহফুজুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহহাব, মুফতি সাঈদ আহমদ লাকসামি, মাওলানা এমদাদুল্লাহ, হাফেজ ইব্রাহিম খলিল, হাফেজ হাবিবুর রহমান, মাওলানা ইব্রাহিম, মুফতি আব্দুল ওয়াহিদ, মুফতি আব্দুল বারী, মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা তাফাজ্জল হুসাইনকে উপদেষ্টা করা হয়।

নবগঠিত কমিটির উত্তরোত্তর কল্যাণ কামনা করে সভাপতি মাওলানা আলী আজম বলেন, আমরা সাভার, আশুলিয়া ও ধামরাই কাদিয়ানিবিরোধী আন্দোলনের দূর্গ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। পরিশেষে তিনি সভায় উপস্থিত সবাইকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১০

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১১

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১২

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৩

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৪

ইসলামে পিতার সম্মান

১৫

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৬

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৭

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৮

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৯

সুখবর দিলেন সামান্থা

২০
X