কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এতিমদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানীর ঈদ উদযাপন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুরপালা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ঈদ উদযাপন করেন এস এম জিলানী। ছবি : কালবেলা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুরপালা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের সঙ্গে ঈদ উদযাপন করেন এস এম জিলানী। ছবি : কালবেলা

এতিমদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। সোমবার (৩১ মার্চ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুরপালা মাদ্রাসা ও এতিমখানার এতিমদের সঙ্গে তিনি ঈদ উদযাপন করেন।

দুপুরে তিনি মাদ্রাসাটির মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করেন। এরপর এতিমদের সঙ্গে নিয়ে দুপুরের খাবার খান। খাবার মেন্যুতে ছিল পোলাউ, ডিম, রোস্ট, গরুর মাংস ও সেমাই। দুপুরের খাবার শেষে এতিমদের হাতে নতুন পোশাক তুলে দেন তিনি।

এসময় কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন, সদস্যসচিব আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুপ আলী দাড়িয়া, সদস্যসচিব ওলিউর রহমান হাওলাদার, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, পৌর যুবদলের আহ্বায়ক মিরাজ সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদারসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস এম জিলানী বলেন, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি। তিনি ঈদের দিনটি এতিমদের সঙ্গে কাটানোর নির্দেশ দিয়েছেন। এখানে এসে এই এতিম শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে আমার খুব ভালো লাগল।

এস এম জিলানী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে নিজেকে এতিম উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১০

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১১

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১২

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৩

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৪

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৬

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৭

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৮

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৯

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

২০
X